Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ইরানে সামরিক ক্ষমতা প্রয়োগে সিনেটে ভোটাভুটি, কত ভোট পেলেন ট্রাম্প

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৬, ২০২৬ ৯:০১ পূর্বাহ্ণ
Link Copied!

ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন সিনেটের অধিকাংশ সদস্য। বুধবার (১৫ এপ্রিল) ডেমোক্র্যাটদের নেতৃত্বে আনা একটি প্রস্তাব আটকে দেয়ার পক্ষে ভোট দেন তারা। এই প্রস্তাবের উদ্দেশ্য ছিল, কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন না পাওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখা।

সিনেটে ৫২-৪৭ ভোটে ওয়ার পাওয়ার্স সংক্রান্ত ওই প্রস্তাবটি পাস হয়নি। এর মাধ্যমে ইরান যুদ্ধ শুরুর ছয় সপ্তাহের বেশি সময় পরও ট্রাম্পের যুদ্ধনীতির প্রতি তার দল রিপাবলিকান পার্টির সমর্থন স্পষ্ট হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বিমান হামলা শুরু করলে যুদ্ধ শুরু হয়। মার্কিন-ইসরায়েলি হামলার জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন স্থাপনা ও সামরিক ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা আঘাত হানে ইরান। গত ৮ এপ্রিল উভয় পক্ষই দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়।

যুদ্ধ শুরুর পর এ নিয়ে চতুর্থবার সিনেটে ওয়ার পাওয়ার্স সংক্রান্ত প্রস্তাব পেশ করেছে ডেমোক্র্যাটরা। প্রতিবারই কেনটাকির সিনেটর র‍্যান্ড পল ছাড়া সব রিপাবলিকানের বিরোধিতার মুখে প্রস্তাবগুলো ব্যর্থ হয়েছে।

সর্বশেষ ভোটে র‍্যান্ড পল একমাত্র রিপাবলিকান হিসেবে ডেমোক্র্যাটদের প্রস্তাবের পক্ষে ভোট দেন। অন্যদিকে ডেমোক্র্যাটদের মধ্যে একমাত্র ‘না’ ভোট দেন পেনসিলভানিয়ার সিনেটর জন ফেটারম্যান। ওয়েস্ট ভার্জিনিয়ার রিপাবলিকান সিনেটর জিম জাস্টিস ভোটদানে বিরত ছিলেন।

ডেমোক্র্যাটিক পার্টির নেতারা জানিয়েছেন, সংঘাত শেষ না হওয়া পর্যন্ত বা কংগ্রেস আনুষ্ঠানিকভাবে যুদ্ধের অনুমোদন না দেয়া পর্যন্ত তারা এই ধরনের যুদ্ধক্ষমতা সংক্রান্ত প্রস্তাব বারবার উত্থাপন করবেন।

সুত্র: রয়টার্স।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।