Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ফের গণমিছিলের ডাক ১১দলীয় ঐক্যের

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৬, ২০২৬ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

জুলাই সনদ সংস্কার বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর মগবাজারে আলফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেনজামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

কর্মসূচির মধ্যে রয়েছে— ১৮ এপ্রিল রাজধানী ঢাকায় গণমিছিল, ২৫ এপ্রিল ঢাকা ব্যতীত সব বিভাগীয় শহরে এবং ২ মে সব জেলা সদরে গণমিছিল। এছাড়া ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ জেলায় সেমিনার অনুষ্ঠিত হবে।

এছাড়া পরবর্তীতে বিভাগীয় সমাবেশ এবং ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচির তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

এর আগে সেখানে বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ১১ দলীয় এর শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে ৪ এপ্রিল রাজধানীতে বিক্ষোভ-সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।