Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

গোপালপুরে শিবিরের শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৬, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

টাংগাইলের গোপালপুরে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গোপালপুর উপজেলা শাখা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষার্থীদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোহাইমিনুল ইসলাম তোহা। প্রধান অতিথি ছিলেন গোপালপুর উপজেলা জামায়াতের আমির ও সাবেক জেলা শিবির সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ ফরহাদ আলী। এ সময় পৌর ছাত্রশিবিরের সভাপতি আতিব ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাথী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিকতা ও সঠিক দিকনির্দেশনা দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরে পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয় এবং তাদের সফলতা কামনায় বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থী ও অভিভাবকরা এ উদ্যোগকে স্বাগত জানান।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।