Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে ভিকটিম উদ্ধার, গ্রেফতার ৫

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৬, ২০২৬ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ী সদর থানা পুলিশ অপহরণ মামলার ভিকটিমকে উদ্ধার এবং এ ঘটনায় জড়িত পাঁচজন আসামিকে গ্রেফতার করেছে। তথ্য প্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে এই সাফল্য আসে, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টার দিকে উজ্জ্বল ভৌমিক (৫৫) রাজবাড়ী শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কামালদিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে ৪-৫ জন দুর্বৃত্ত তাকে জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অপহরণকারীরা ভিকটিমের পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এর মধ্যে ভিকটিমের স্বজনরা বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা প্রদান করেন।

এ ঘটনায় ভিকটিমের স্ত্রী শেফালী ভৌমিক বাদী হয়ে ১৪ এপ্রিল রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ৩৬৪/৩৮৫/৩৮৬ ধারায় রুজু করা হয় এবং তদন্তভার দেওয়া হয় এসআই মো. রুস্তম আলীর ওপর। জেলা পুলিশ সুপার মঞ্জুর মোরশেদের দিকনির্দেশনায় এবং থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার ঘোষের তত্ত্বাবধানে এসআই রুস্তম আলীর নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে রাজবাড়ীর বিভিন্ন এলাকার বাসিন্দা ইমন শেখ (২২), জুয়েল মোল্লা ওরফে নিপু (২৬), রিনা খাতুন (২৪), আব্দুল আলিম (২৫) এবং রুবেল শেখ (২৫)-কে কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাবনা জেলার আমিনপুর থানার ঢালার চর এলাকা থেকে অপহৃত উজ্জ্বল ভৌমিককে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এদের মধ্যে প্রধান আসামি ইমন শেখ আদালতে স্বেচ্ছায় দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে এবং অন্যান্য আসামিদের সম্পৃক্ততার কথাও উল্লেখ করেছে।

পুলিশের এ সফল অভিযানে ভিকটিমের পরিবার স্বস্তি প্রকাশ করেছে এবং স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।