Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার ‎

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৬, ২০২৬ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

শ্বশুর বাড়ি যাওয়ার পথে নিখোঁজ রিপন হোসেনের মরদেহ একদিন পর সিরাজগঞ্জের তাড়াশে মান্নাননগর এলাকার একটি ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।

নিহত রিপন হোসেন (৪৫), উল্লাপাড়া উপজেলার ঝিকড়া কুন্ড পাড়া গ্রামের আহসান আলীর ছেলে। ‎ ‎তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, গত বুধবার রিপন উল্লাপাড়া উপজেলার নিজ বাড়ি থেকে তাড়াশ উপজেলার মান্নাননগর এলাকায় তার শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পথে তিনি মান্নাননগর নেমে মিষ্টি কিনতে যান। এরপর থেকে তিনি নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর থেকে রিপনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

বৃহস্পতিবার সকালে স্থানীয় কৃষকরা মান্নান নগর এলাকার ধানক্ষেতে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।