Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

শিবির নেতাদের পা বিচ্ছিন্নের ঘটনায় অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৬, ২০২৬ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

২০১৬ সালে যশোরের চৌগাছায় ইসলামী ছাত্র শিবিরের দুই নেতার পায়ে গুলি ও নির্যাতনের মাধ্যমে পা বিচ্ছিন্ন করার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ২০ এপ্রিল এই বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই তারিখ নির্ধারণ করেন। বেঞ্চের অপর সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ।

মামলায় যশোরের সাবেক পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমানসহ মোট ৮ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এই মামলায় গ্রেপ্তার তিন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন— চৌগাছা থানার তৎকালীন এসআই আকিকুল ইসলাম, কনস্টেবল সাজ্জাদুর রহমান ও কনস্টেবল জহরুল হক। বাকি ৫ আসামি বর্তমানে পলাতক রয়েছেন। পলাতকরা হলেন, যশোরের তৎকালীন এসপি আনিসুর রহমান, চৌগাছা থানার তৎকালীন ওসি মশিউর রহমান, এসআই মোখলেছ, এসআই জামাল ও এসআই মাজেদুল।

প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, ২০১৬ সালে চৌগাছা উপজেলা ছাত্রশিবিরের তৎকালীন সেক্রেটারি ইসরাফিল হোসেন ও সাহিত্য সম্পাদক রুহুল আমিনের পায়ে গুলি করার পর ক্ষতস্থানে বালু ঢুকিয়ে গামছা দিয়ে বেঁধে রাখা হয়েছিল। এই নির্মম নির্যাতনের ফলে ক্ষতস্থানে পচন ধরে এবং পরবর্তীতে চিকিৎসকরা তাদের পা কেটে ফেলতে বাধ্য হন।

শুনানিতে বিবাদী পক্ষের আইনজীবীরা দাবি করেন, এই ঘটনাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক এখতিয়ারে পড়ে না, তাই তারা আসামিদের অব্যাহতি চান। অন্যদিকে, প্রসিকিউশন পক্ষ একে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে বিচারের দাবি জানান। উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল আগামী ২০ এপ্রিল আদেশের জন্য দিন ধার্য করেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।