Dhakainfo24
ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বিমানবন্দরের রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৭, ২০২৬ ১১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দু’টি বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বিমান দুটির ডানার ক্ষতি হলেও কোনো যাত্রী বা বিমানকর্মী আহত হননি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে আকাশ এয়ার ও স্পাইসজেটের দুটি বিমানের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে স্পাইসজেটের বিমানের ডান দিকের উইংলেট এবং আকাশ এয়ারের বিমানের বাঁ দিক ক্ষতিগ্রস্ত হয়েছে। 

দুর্ঘটনার পর দু’টি বিমানেরই উড়ানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। হায়দরাবাদগামী আকাশ এয়ারের যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লাদাখ থেকে ছেড়ে আসা স্পাইসজেটের বি৭৩৭-৭০০ বিমানটি অবতরণের পর টারম্যাকের দিকে এগোচ্ছিল। অপরদিকে টারম্যাক থেকে বেরিয়ে আকাশ এয়ারের বিমানটি রানওয়েতে দাঁড়িয়ে ছিল।

এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) বা গ্রাউন্ড স্টাফদের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।