শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নতুন বাংলাদেশ গড়তে তরুণদের ঐক্যবদ্ধের আহ্বান মির্জা ফখরুলের

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৭, ২০২৬ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

ফ্যাসিবাদী শাসন থেকে তরুণদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর ১০০ ফিট এলাকায় জেসিআই কার্নিভালে অংশ নিয়ে তিনি বলেন, “এই দেশ আমাদের, তাই অন্য কেউ এটি গড়ে দিয়ে যাবে না।”

দেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, বিপুল জনসংখ্যা ও সীমিত সম্পদের মধ্যেও ১৮ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় অর্জন।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর বহুদলীয় গণতন্ত্রের পথ ধরেই দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়েছে।

দারিদ্র্য দূরীকরণ, জীবনমান উন্নয়ন এবং মানুষের ভাগ্য পরিবর্তনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

একই দিনে রাজধানীর মাদানী এভিনিউয়ের পিপার ট্রি বিডি ইভেন্ট ভেন্যুতে আয়োজিত জেসিআই কার্নিভাল-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেও তিনি একই আহ্বান জানান।

তিনি বলেন, স্বাধীনতার পর গত ৫৬ বছরে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, যার মধ্যে খাদ্য নিরাপত্তা ও কৃষি খাতের উন্নয়ন বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশ-কে তরুণদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক দায়বদ্ধতা তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করে তিনি সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।

তরুণদের উদ্দেশে মন্ত্রী বলেন, নতুন স্বপ্ন ও উদ্যম নিয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, হতাশ না হয়ে নতুন উদ্যোগের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});