শনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের সূচি প্রকাশ

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৮, ২০২৬ ১১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

বর্তমানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করছে, যা শেষ হবে ২ মে। তবে সিরিজ শেষ হলেও বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। নিউজিল্যান্ড সিরিজ শেষে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলর বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল।

টেস্ট সিরিজ খেলতে ৩ মে ঢাকায় পৌঁছাবে পাকিস্তান দল। প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ৮ মে শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এই দুই ম্যাচই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫–২০২৭ চক্রের অন্তর্ভুক্ত।

গত মার্চে বাংলাদেশে এসেছিল পাকিস্তান। তিনটি ওয়ানডের সিরিজ খেলে ২-১ ব্যবধানে হেরেছিল তারা। এবারের সফরে তারা শুধু টেস্ট ম‌্যাচই খেলবে। পিএসএলের কারণে দুই ভাগে হচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফর। 

সবশেষ বাংলাদেশের মাটিতে পাকিস্তান টেস্ট খেলেছিল ২০২১ সালের নভেম্বরে। ওইবার মুমিনুল হকের দলকে ২-০ তে হোয়াইটওয়াশ করেছিল বাবর আজমের পাকিস্তান।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});