Dhakainfo24
ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে হামের টিকা পাচ্ছে ২৬৪৬০ শিশু

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৯, ২০২৬ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

নীলফামারীর কিশোরগঞ্জে হামের টিকা পাচ্ছেন ২৬৪৬০ শিশু। ৬ মাস হতে ৫ বছর বয়সী শিশুরা এ টিকা পাবেন। রোববার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা সমন্বয় কমিটির সভায় এ তথ্য নিশ্চিত করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীল রতন দেব আরও জানান- আগামী কাল ২০ এপ্রিল হতে ১০ মে পর্যন্ত ২১৭ টি কেন্দ্র ও ফোর প্লাস ১০ টি প্রাথমিক বিদ্যালয়ে হামের টিকা প্রদান করা হবে। এতে সকল শিশুকে টিকা নিশ্চিত করা হবে বলে সভায় জানান।

উপজেলা সমন্বয় সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের উপস্থিতে এ সভা হয়। এতে টিকা ক্যাম্পেইন উপস্থাপন করেন ডাঃ গোলাম মওলা। উপস্থিত ছিলেন শিক্ষা অফিসার ড. মোছাঃ মাহমুদা খাতুন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফুয়াদ ইবনে মাহফুজ, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সমন্বয় সভার সদস্যগণ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।