Dhakainfo24
ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় গণধর্ষণ ও ট্রিপল মার্ডারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৯, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লায় গণধর্ষণ ও ট্রিপল মার্ডারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হাবিবুর রহমান খান কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার হোমনা উপজেলায় পৃথক দুইটি নৃশংস ঘটনা স্বামীর থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রী কে গণধর্ষণ ও প্রবাসীর স্ত্রী-সন্তানসহ তিনজনকে জবাই করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১ টায় হোমনা সরকারি কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শহীদ মিনার চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এসময় বিক্ষোভকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন। প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘ধর্ষকের আস্তানা এই বাংলায় হবে না’, ‘ধর্ষকের ঠিকানা হোমনার মাটিতে হবে না’ এবং ‘আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই’।

সমাবেশে বক্তারা বলেন, দিনের আলোতে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে গণধর্ষণ এবং প্রবাসীর বাড়িতে ঢুকে স্ত্রী ও দুই সন্তানকে নৃশংসভাবে হত্যার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সমাবেশে স্থানীয় সমাজকর্মী সৈকত ভান্ডারী বলেন, গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৭ জনের মধ্যে ৩ জনকে গ্রেপ্তারে তিনি সহযোগিতা করেছি। বাকিদের গ্রেপ্তারেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি। পাশাপাশি তিনি ধর্ষণ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে এ আন্দোলন সারাদেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য দেন হোমনা উপজেলা ছাত্রদলের সভাপতি সাইজুদ্দিন সাজু, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি সেলিম মাস্টার, পৌর ছাত্রদলের আহবায়ক জাহিদুল ইসলাম অপু, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, হোমনা পৌর ছাত্রদলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন, হোমনা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি নাঈম ইসলাম, সাধারণ সম্পাদক আবু হায়দার রনি প্রমূখ।

বিক্ষোভ সমাবেশ থেকে তিন দফা দাবি জানানো হয়- গণধর্ষণ ও ট্রিপল মার্ডারের সঙ্গে জড়িত সকল আসামিকে অবিলম্বে গ্রেপ্তার, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি (ফাঁসি) নিশ্চিত এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল জোরদার।

এদিকে, হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুতই সকলকে আইনের আওতায় আনা হবে। এসময় তিনি সবার সহযোগিতা কামনা করেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।