Dhakainfo24
ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৯, ২০২৬ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টটিতে ২০২৫ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। টিকটকের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করা কনটেন্ট দ্রুত শনাক্ত ও সরিয়ে দেওয়ার উদ্যোগগুলো এই প্রতিবেদনে উঠে এসেছে।

২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে টিকটক বাংলাদেশে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের কারণে মোট ১ কোটি ৫৩ লাখ ৯২ হাজার ১২৯টি ভিডিও সরিয়েছে। বাংলাদেশে আগে থেকেই চিহ্নিত করে সরানো হয়েছে ৯৯.৯% কনটেন্ট, এবং এই ভিডিওগুলোর মধ্যে ৯৮.৪% ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলা হয়েছে।

টিকটকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত মডারেশন সিস্টেম আগের চেয়ে উন্নত হওয়ায়, এই প্রান্তিকে একবারও ভিউ পাওয়ার আগেই ভিডিও সরিয়ে ফেলার হার কমেছে। এই এআই সিস্টেমগুলো এখন পুরনো ভিডিওগুলো খুঁজে বের করে তা সরিয়ে ফেলার ক্ষেত্রেও অনেক বেশি কার্যকর হয়ে উঠছে। পাশাপাশি, আপত্তিকর বা অনুপযুক্ত কমেন্টগুলোর গুরুত্ব কমিয়ে দেওয়ার একটি কৌশল গ্রহণ করা হয়েছে। ফলে কমেন্ট ডিলিট করার সংখ্যাও আগের চেয়ে অনেক কমেছে। ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে, বিশ্বজুড়ে মোট ২১ কোটি ৮৭ লাখ ৯৩ হাজার ৫৭২টি কমেন্ট সরিয়ে ফেলা হয়েছে, যা ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকের ৪৫ কোটি ৯৩ লাখ ৬৯ হাজার ৭০২টি থেকে কম। অন্যদিকে, ভুয়া লাইক এবং ভুয়া ফলোয়ার সরিয়ে ফেলার হার বেড়েছে। প্ল্যাটফর্মটির নিরাপত্তা বজায় রাখতে এবং ইউজারদের সুরক্ষিত রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

টিকটক বিশ্বজুড়ে একই সময়ে মোট ১৭ কোটি ৫৩ লাখ ২ হাজার ৮৫টি ভিডিও অপসারণ করেছে, যা প্ল্যাটফর্মে আপলোড হওয়া মোট কনটেন্টের প্রায় ০.৫%। সরিয়ে ফেলা ভিডিওগুলোর মধ্যে ১৫ কোটি ২৫ লাখ ৮০ হাজার ৯৩৩টি ভিডিও স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে চিহ্নিত করে সরিয়েছে। কনটেন্ট যাচাইয়ের পর ৮৩ লাখ ৬০ হাজার ৭৮০টি ভিডিও টিকটক থেকে আবার ফিরিয়ে দিয়েছে। এই সময়ে কোনো অভিযোগ ছাড়া কনটেন্ট রিমুভ করার রেট ছিল ৯৯.১%, এবং চিহ্নিত কনটেন্টের ৯৩.৪% ভিডিও ২৪ ঘণ্টার মধ্যেই সরানো হয়েছে। প্ল্যাটফর্মের নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে এই প্রান্তিকে ১৪ কোটি ৭৭ লাখ ১৬ হাজার ৫১৮টি ভুয়া অ্যাকাউন্ট সরানো হয়েছে। পাশাপাশি ১৩ বছরের কম বয়সী হিসেবে সন্দেহ করা হয়েছে এমন ২ কোটি ৩৮ লাখ ৭৫ হাজার ৮৭৯টি অ্যাকাউন্টও সরিয়ে দেওয়া হয়েছে।

রিপোর্টে আরও বলা হয়েছে, অপসারিত মোট ভিডিওর ২১.২% ছিল সংবেদনশীল বা প্রাপ্তবয়স্ক বিষয়বস্তুর, যা টিকটকের নীতিমালার সাথে মিলেনি। এছাড়া ৯.১% ভিডিও প্ল্যাটফর্মের নিরাপত্তা ও নীতিমালা ভঙ্গ করেছে এবং ১.২% ভিডিও গোপনীয়তা ও নিরাপত্তা নির্দেশনা লঙ্ঘন করেছে। আরও উল্লেখযোগ্যভাবে, সরিয়ে ফেলা ভিডিওগুলোর ১.৬% ভুল তথ্য হিসেবে চিহ্নিত হয়েছে এবং ১.৮% ভিডিও এডিট করা মিডিয়া ও এআই-জেনারেটেড কনটেন্ট হিসেবে হিসেবে চিহ্নিত করে সরানো হয়েছে।

কত ধরনের কনটেন্ট ও কত সংখ্যক অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে, সে সম্পর্কে ধারণা দিতে, এবং প্ল্যাটফর্মটির স্বচ্ছতা বজায় রাখতে, টিকটক নিয়মিতভাবে কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করে থাকে।

টিকটকের ট্রান্সপারেন্সি সেন্টারে ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের এই রিপোর্ট, টিকটকের কনটেন্ট নীতিমালা, টুলস এবং পলিসি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে। তথ্যগুলো বাংলা এবং ইংরেজি দুটি ভাষাতেই রয়েছে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।