রবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জবিতে ছাত্রশিবিরের নতুন কমিটি, সভাপতি আরিফ, সেক্রেটারি ইব্রাহিম

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৯, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জকসুর জিএস আব্দুল আলিম আরিফ এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল।

জানা যায়, সভাপতি আব্দুল আলিম আরিফ আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সেক্রেটারি ইব্রাহিম খলিল গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রোববার (১৯ এপ্রিল) কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ শেষে কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত আরিফকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং তাকে শপথবাক্য পাঠ করান। পরবর্তীতে সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি আব্দুল আলিম আরিফ শাখা সেক্রেটারি হিসেবে ইব্রাহিম খলিলকে মনোনীত করেন।

উল্লেখ্য, এর আগে গত বছরের ৮ জুলাই মো. রিয়াজুল ইসলামকে সভাপতি এবং আব্দুল আলিম আরিফকে সেক্রেটারি করে কমিটি গঠন করা হয়েছিল।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});