Dhakainfo24
ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

অস্ত্র মামলার সাজাপ্রাপ্তসহ ২ আসামী গ্রেপ্তার

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৯, ২০২৬ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীর পাংশা থানা পুলিশ পৃথক অভিযানে জিআর অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামী এবং সিআর মামলায় সাজাপ্রাপ্ত আরও এক আসামীকে গ্রেপ্তার করেছে। রোববার (১৯ এপ্রিল) গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, ১. মো. রফিক মল্লিক: পিতা- সোনাই মল্লিক, গ্রাম- নিভা, উপজেলা- পাংশা। তিনি একটি জিআর অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামী ছিলেন। ২. মো. লালন মন্ডল: পিতা- মো. নুরুল ইসলাম, মাতা- রোকেয়া বেগম, গ্রাম- খালপাড়, উপজেলা- পাংশা। তিনি একটি সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামী ছিলেন।​

​পাংশা থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। দীর্ঘদিন ধরে তারা আত্মগোপনে ছিলেন বলে পুলিশ জানায়।

​এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, “আইনশৃঙখলা রক্ষা ও অপরাধ দমনে পাংশা থানা পুলিশ সর্বদা সজাগ রয়েছে। সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেপ্তারের এই ধারা অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।