Dhakainfo24
ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে উত্তেজনা: নির্মাণ বন্ধের দাবিতে চিঠি, ডিবি পরিচয়ে অপহরণের চেষ্টা, জাটকা উদ্ধার অভিযান

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২০, ২০২৬ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের খানপুরে কন্টেইনার পোর্ট নির্মাণ এবং ১ নম্বর রেলগেট এলাকায় মার্কেট নির্মাণ কাজ বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান বরাবর একটি চিঠি দিয়েছেন।

গতকাল রোববার (১৯ এপ্রিল) সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বির নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন ভবানী শংকর রায়, জাহিদুল হক দিপু, রিনা আহমেদ, হাফিজুল ইসলাম, আবু নাইম খান, ধীমান সাহা।

চিঠিতে বলা হয়, খানপুর কন্টেইনার পোর্টটি এমন একটি প্রকল্প, যা বাস্তবতার আলোকে একেবারেই অপ্রয়োজনীয়। শুধুমাত্র সুবিধাভোগীদের অর্থ আত্মসাতের লক্ষ্যে এমন একটি অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করা হয়েছে।

পার্শ্ববর্তী কেরানীগঞ্জের পানগাঁও পোর্টটি দীর্ঘদিন ধরে প্রায় অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এমতাবস্থায় খানপুরে পোর্ট নির্মাণের প্রয়োজন আছে বলে আমরা মনে করি না।

শহরের ১ নম্বর রেলগেট এলাকায় রেলওয়ের জায়গা দখল করে একটি অসাধুচক্র মার্কেট নির্মাণের উদ্যোগ নিয়েছে।

অসাধুচক্রের হাত থেকে রেলওয়ের জায়গা রক্ষার জন্য চিঠিতে জোর দাবি জানানো হয়।


নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা বাজারে ডিবি পুলিশ পরিচয়ে একজন ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টাকালে স্থানীয় লোকজন ডিবি পরিচয়দানকারীদের পরিচয়পত্র দেখতে চাইলে তারা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে পালানোর চেষ্টা করে। এ সময় ৪ জন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় লোকজন ধাওয়া করে শামীম নামের একজনকে মোটরসাইকেলসহ আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

রোববার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১১টায় রসুলপুর ভাঙারপুল এলাকায় সুমন মিয়ার ফ্লেক্সিলোডের দোকানে এ ঘটনা ঘটে।




রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের ৩ নম্বর মাছ ঘাটে পরিত্যক্ত অবস্থায় ২০০ কেজি (৫ মণ) জাটকা ইলিশ জব্দ করেছে সদর নৌ পুলিশ।


উদ্ধার করা এসব মাছের মূল্য প্রায় ৩৫ হাজার টাকা।

নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুজ্জামান বলেন, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ নম্বর ঘাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব মাছ উদ্ধার করা হয়। পরে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও দরিদ্র মানুষের মাঝে মাছগুলো বিতরণ করা হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।