বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

অযু করতে নেমে কংশে নিখোঁজ বৃদ্ধ

ঢাকা ইনফো২৪
জুলাই ২৩, ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

অযু করতে নেমে কংশে নিখোঁজ বৃদ্ধ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:৩৪ এএম   (ভিজিট : ০)

ফাইল ছবি

X

ফাইল ছবি

ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের বড়ইকান্দি গোদারঘাট এলাকায় কংশ নদীতে অজু করতে নেমে নিখোঁজ হওয়া বৃদ্ধ আছির উদ্দিনের (৮৫) সন্ধান মেলেনি এখনো। ঘটনার ১২ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও প্রিয়জনের ফিরে আসার অপেক্ষায় নদীর পাড়ে উৎকণ্ঠার প্রহর গুনছেন স্বজনরা। 

বুধবার (২২ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে অজু করতে কংশ নদীতে নামেন আছির উদ্দিন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে প্রবল স্রোতে পড়ে গিয়ে তিনি নিখোঁজ হন। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা চালান। তবে রাতভর তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। 

নিখোঁজ আছির উদ্দিন বড়ইকান্দি এলাকার বাসিন্দা। তার নিখোঁজের ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। 

এদিকে, বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় বাসিন্দারা কংশ নদীতে উদ্ধার অভিযান শুরু করেছেন। নদীর বিভিন্ন অংশে তল্লাশি চালানো হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ বৃদ্ধের কোনো সন্ধান পাওয়া যায়নি। 

স্বজনদের আশা, দ্রুতই আছির উদ্দিনের সন্ধান মিলবে। তবে সময় যত গড়াচ্ছে, ততই ভারী হয়ে উঠছে নদীর পাড়ে অপেক্ষমাণ স্বজনদের উৎকণ্ঠা। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});