
ছবি: প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার শামীম আহমদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. রাশিদুল হক, ভেটেরিনারি সার্জন ডাঃ করবী বড়ুয়া, উপজেলা সমবায় অফিসার পল্লবী দাশ গুপ্তা, কৃষি সম্প্রসারণ অফিসার শারমিন আক্তার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সরওয়ার আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা দীপক কুমার দাশ, জনি কুমার দাশসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি অফিসার গণ উপস্থিত ছিলেন।