বুধবার , ২৪ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আর্জেন্টিনা সমর্থকদের জন্য সবজিতে ১০ টাকা ছাড়

ঢাকা ইনফো২৪
জুন ২৪, ২০২৬ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ে বিশ্বকাপ উন্মাদনা: আর্জেন্টিনা সমর্থকদের জন্য সবজিতে ১০ টাকা ছাড়

ঠাকুরগাঁওয়ে বিশ্বকাপ উন্মাদনা: আর্জেন্টিনা সমর্থকদের জন্য সবজিতে ১০ টাকা ছাড়

X

ঠাকুরগাঁওয়ে বিশ্বকাপ উন্মাদনা: আর্জেন্টিনা সমর্থকদের জন্য সবজিতে ১০ টাকা ছাড়

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় এবার নতুন মাত্রা যোগ হয়েছে ঠাকুরগাঁওয়ের একটি সবজির দোকানে। আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসা থেকে গোবিন্দনগর কাঁচাবাজারের এক ব্যবসায়ী তার দোকান সাজিয়েছেন নীল-সাদা রঙে, যার নাম দেওয়া হয়েছে ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’। 

আর্জেন্টিনার জার্সি পরে এলে ক্রেতাদের জন্য রাখা হয়েছে বিশেষ ছাড় প্রতি কেজি সবজিতে মিলছে ১০ টাকা পর্যন্ত কম দাম। কাওসার আলীর ব্যতিক্রমী এই উদ্যোগে স্থানীয়দের মাঝে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও আলোচনা।

বিশ্বকাপের উত্তাপে যখন দেশজুড়ে চলছে প্রিয় দলকে ঘিরে নানা আয়োজন, তখন ঠাকুরগাঁওয়ের এই ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’ ফুটবল ভালোবাসা ও ব্যবসায়িক সৃজনশীলতার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। সাধারণ একটি সবজির দোকান এখন স্থানীয় মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু, আর কাওসার আলীর উদ্যোগ যেন প্রমাণ করছে ফুটবল শুধু খেলা নয়, এটি আবেগেরও নাম।

সরেজমিনে দেখা যায়, বাজারের অন্য সব দোকানের ভিড়ে কাওসার আলীর দোকানটি যেন আলাদা এক আকর্ষণ। পুরো দোকান নীল-সাদা রঙে সাজানো। ছোট-বড় অসংখ্য আর্জেন্টিনা পতাকা বাতাসে উড়ছে। দোকানের সামনে বড় অক্ষরে লেখা ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’। আর তার পাশেই ঝুলছে ক্রেতাদের জন্য বিশেষ বার্তা, আর্জেন্টিনার জার্সি পরে আসলেই কেজি প্রতি ১০ টাকা ছাড়।

এই অভিনব ঘোষণার পর থেকেই দোকানটিতে ভিড় বাড়তে শুরু করেছে। কেউ ছাড়ের সুবিধা নিতে জার্সি পরে আসছেন, কেউ আবার শুধুই কৌতূহল মেটাতে ছুটে আসছেন। অনেকে দোকানের সামনে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। ফলে দিন দিন বাড়ছে দর্শনার্থীর সংখ্যা।

দোকানে বাজার করতে আসা রাহান বলেন, ফুটবল বিশ্বকাপ নিয়ে নানা আয়োজন দেখেছি, কিন্তু জার্সি পরে সবজি কিনলে ছাড় এমন ঘটনা জীবনে প্রথম দেখলাম। বাজারও হলো, আবার প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসাও প্রকাশ করতে পারলাম।

আর্জেন্টিনা সমর্থক আসাদুজ্জামান বলেন, আমি কিছু কিনতে আসিনি। শুধু এই দোকানটা দেখতেই প্রায় ২০ কিলোমিটার দূর থেকে আরও তিনজন বন্ধুকে নিয়ে এসেছি। এমন উদ্যোগ সত্যিই ব্যতিক্রম।

অন্যদিকে ব্রাজিল সমর্থক মিলন দোকানটি দেখতে এসেছেন। তিনি বলেন, আমি ব্রাজিলের ভক্ত। তবুও কাওসার ভাইয়ের এই উদ্যোগের কথা শুনে দেখতে এলাম। সাজসজ্জা আর ছাড়ের বিষয়টি দারুণ লেগেছে।

নিয়মিত ক্রেতা মঞ্জু বলেন, বাজারে ঢুকেই দোকানটি চোখে পড়ে। কৌতূহল থেকে কেনাকাটা করতে যাই। জার্সি না থাকায় ছাড় পাইনি, তবে উদ্যোগটি বেশ ভালো লেগেছে।

দোকানের মালিক কাওসার আলী বলেন, ছোটোবেলা থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপ এলেই দলটির প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়। সেই ভালোবাসা থেকেই দোকানটিকে আর্জেন্টিনার রঙে সাজিয়েছি। ক্রেতাদের আনন্দ দিতে জার্সি পরে এলে বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি।

স্থানীয়দের মতে, কাঁচাবাজারে এমন ব্যতিক্রমী উদ্যোগ-এর আগে দেখা যায়নি। ফলে প্রতিদিনই বাড়ছে মানুষের আগ্রহ। ফুটবলপ্রেমীদের কাছে এটি এখন এক ধরনের দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});