বুধবার , ১৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

এমবাপ্পের হতাশা ! ৩৪ বার বল ছুঁয়েও লক্ষ্য শূন্য

ঢাকা ইনফো২৪
জুলাই ১৫, ২০২৬ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

এমবাপ্পের হতাশা ! ৩৪ বার বল ছুঁয়েও লক্ষ্য শূন্য

প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৫:১০ পিএম   (ভিজিট : ০)

স্পেনের কাছে ২-০ গোলে হেরে এমবাপ্পের হতাশা

X

স্পেনের কাছে ২-০ গোলে হেরে এমবাপ্পের হতাশা

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রথম সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হলো কিলিয়ান এমবাপ্পে ও ফ্রান্সের। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্পেনের দৃঢ় রক্ষণে পুরো ম্যাচজুড়েই নিষ্প্রভ ছিলেন এমবাপ্পে ও ফ্রান্সের আক্রমণভাগ। 

ম্যাচের প্রথমার্ধে মাত্র ১৪ বার বল স্পর্শ করেন এমবাপ্পে, যা ছিল মাঠে সবচেয়ে কম। পুরো ম্যাচে তিনি তিনটি শট নিলেও স্পেনের গোলরক্ষক উনাই সিমনের জন্য কোনও পরীক্ষাই তৈরি করতে পারেননি।

শেষ বাঁশি বাজার সময় এমবাপ্পের বল স্পর্শের সংখ্যা দাঁড়ায় ৩৪। ম্যাচে ছয়বার ড্রিবল করার চেষ্টা করলেও সফল হন মাত্র একবার। এছাড়া ম্যাচে ১৪ বার বলের দখল হারান ফ্রান্স অধিনায়ক। তার চেয়ে বেশি বল হারিয়েছেন কেবল উসমান দেম্বেলে ও লামিন ইয়ামাল (১৭ বার করে) এবং মাইকেল অলিসে (২০ বার)।

সেমিফাইনালের আগে ১৬ গোল করে আর্জেন্টিনার পর দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা দল ছিল ফ্রান্স। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ২-০ গোলের জয়ে ৭৭তম মিনিটে মাঠ ছাড়ার আগে টুর্নামেন্টে নিজের অষ্টম গোল করেছিলেন এমবাপ্পে। 

লক্ষ্যে কোনো শট রাখতে না পারলেও এমবাপ্পেকেই ফ্রান্সের সবচেয়ে বড় আক্রমণভাগের হুমকি হিসেবে দেখা গেছে। অন্যদিকে দেম্বেলে, অলিসে ও বারকোলা প্রত্যাশার ধারেকাছেও যেতে পারেননি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});