শুক্রবার , ৩১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

চন্দনাইশে জামায়াতের গণ মিছিল ও আলোচনা সভা

ঢাকা ইনফো২৪
জুলাই ৩১, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

চন্দনাইশে জামায়াতের গণ মিছিল ও আলোচনা সভা

প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৭:১৯ পিএম   (ভিজিট : ০)

জামায়াতের গণ মিছিল

X

জামায়াতের গণ মিছিল

চট্টগ্রামের চন্দনাইশে ‘জুলাই গণঅভ্যুত্থান বার্ষিকী’ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, চন্দনাইশ উপজেলা শাখা।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার খাঁনহাট ইসলামী ব্যাংক চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ উপজেলা শাখার আমীর মাওলানা কুতুব উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, চন্দনাইশ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কুতুব উদ্দিন, চন্দনাইশ পৌরসভার আমির কাজী মাওলানা কুতুব উদ্দিন, জামায়াত নেতা অধ্যাপক আজম খান, চন্দনাইশ পৌরসভার সম্ভাব‍্য মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন, উপজেলা জামায়াত ইসলামি নেতা হারুন উর রশীদসহ সর্বস্তরের স্থানীয় দায়িত্বশীল, সমর্থক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বলেন, জনগণের ন্যায্য অধিকার, গণতন্ত্র, সুশাসন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ঐতিহাসিক গণআন্দোলনের চেতনা ধারণ করা সময়ের দাবি। তারা জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঐক্য, সম্প্রীতি ও জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে সরকারের প্রতি আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে নৈতিক মূল্যবোধ, জবাবদিহিতা এবং জনসম্পৃক্ত রাজনীতির বিকাশ ঘটাতে হবে। একই সঙ্গে একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});