বুধবার , ২৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জাতীয় বৃক্ষমেলা-২০২৬ এ দর্শনার্থীদের নজর কেড়েছে আলী-জাহান এগ্রো নার্সারি

ঢাকা ইনফো২৪
জুলাই ২৯, ২০২৬ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় বৃক্ষমেলা-২০২৬ এ দর্শনার্থীদের নজর কেড়েছে আলী-জাহান এগ্রো নার্সারি

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী শুরু হওয়া জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এ দর্শনার্থীদের বিশেষ নজর কেড়েছে আলী-জাহান এগ্রো নার্সারি।

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় বৃক্ষমেলায় ৪৫ নম্বর স্টলে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির ফুল, ফল, বনজ ও ঔষধি গাছের সমাহার নিয়ে অংশ নিয়েছে প্রতিষ্ঠানটি। নান্দনিক স্টল সাজসজ্জা ও বৈচিত্র্যময় বৃক্ষের প্রদর্শনের কারণে মেলার শুরু থেকেই দর্শনার্থী ও ক্রেতাদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে আলী-জাহান এগ্রো।

গত ৯ জুলাই ২০২৬ থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিভিন্ন মেয়াদে শুরু হয়েছে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬। রাজধানীতে মাসব্যাপী এ মেলায় সরকারি প্রতিষ্ঠান, নার্সারি মালিক, সামাজিক বনায়নের উপকারভোগীসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এবারের মূল মেলায় রয়েছে ১২০টি স্টল।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ ও বনায়নে অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি সামাজিক বনায়নের উপকারভোগীদের মধ্যে লভ্যাংশের চেক বিতরণ করা হয়।

আলী-জাহান এগ্রোর কর্মকর্তারা জানান, নগর জীবনে সবুজায়ন বাড়ানো এবং মানুষের বসবাসের পরিবেশকে আরও স্বাস্থ্যকর করে তোলাই তাদের মূল লক্ষ্য। বিশেষ করে রাজধানীর মতো ঘনবসতিপূর্ণ নগরীতে ছাদ, বারান্দা ও বাড়ির আশপাশে পরিকল্পিত বাগান তৈরির মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তোলার বিষয়ে প্রতিষ্ঠানটি কাজ করছে।

প্রতিষ্ঠানটির মতে, আধুনিক নগরজীবনে দ্রুত নগরায়ণের কারণে প্রকৃতির সঙ্গে মানুষের দূরত্ব বাড়ছে। তাই ভবনের ভেতরে ও আশপাশে পরিকল্পিতভাবে গাছ লাগানোর মাধ্যমে একটি স্বাস্থ্যকর ও নান্দনিক পরিবেশ তৈরি করা সম্ভব। এ লক্ষ্যেই দেশি-বিদেশি বিভিন্ন উপকারী ও সৌন্দর্যবর্ধক উদ্ভিদ সংগ্রহ করে গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে আলী-জাহান এগ্রো।

মেলায় আগত দর্শনার্থীরা জানান, আলী-জাহান এগ্রোর স্টলে বিভিন্ন ধরনের গাছের বৈচিত্র্য, পরিচ্ছন্ন উপস্থাপন এবং নান্দনিক সাজসজ্জা তাদের আকৃষ্ট করেছে। বিশেষ করে ইনডোর প্লান্ট, ফলদ ও সৌন্দর্যবর্ধক গাছের সমাহার ক্রেতাদের আগ্রহ বাড়িয়েছে।

পরিবেশবিদদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বায়ুদূষণ কমানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ নগর সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আলী-জাহান এগ্রো জানায়, শুধু বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, বরং প্রকৃতির প্রতি দায়বদ্ধতা থেকেই তারা সবুজায়ন কার্যক্রমকে এগিয়ে নিতে কাজ করছে। ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে দেশি-বিদেশি উপকারী উদ্ভিদ নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});