মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জামায়াতের গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা জানাল নির্বাচন কমিশন

ঢাকা ইনফো২৪
জুলাই ২৮, ২০২৬ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

জামায়াতের গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা জানাল নির্বাচন কমিশন

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৬:৫৫ পিএম   (ভিজিট : ০)

গাজী নজরুল ইসলাম

X

গাজী নজরুল ইসলাম

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের পর তার সংসদ সদস্যপদ নিয়ে তৈরি হওয়া আইনি জটিলতার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, জাতীয় সংসদের স্পিকারের কাছ থেকে আনুষ্ঠানিক রেফারেন্স না পাওয়া পর্যন্ত এ বিষয়ে নির্বাচন কমিশনের কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি এক নারীর সঙ্গে গাজী নজরুল ইসলামের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর নৈতিক স্খলনের অভিযোগ এনে তাকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পরে তার সংসদ সদস্যপদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দলটির পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনের কাছে পৃথকভাবে চিঠি পাঠানো হয়।

এ প্রসঙ্গে সিইসি বলেন, ‘জাতীয় সংসদ সদস্যপদ (বিরোধ নিষ্পত্তি) আইন, ১৯৮০’ অনুযায়ী এ ধরনের বিরোধের ক্ষেত্রে বিষয়টি প্রথমে স্পিকারের মাধ্যমে নির্বাচন কমিশনে পাঠাতে হয়। স্পিকার আনুষ্ঠানিকভাবে রেফারেন্স পাঠানোর পর কমিশন সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য শুনে আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবে।

তিনি আরও জানান, সম্প্রতি রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক হলেও সেখানে গাজী নজরুল ইসলামের সংসদ সদস্যপদের বিষয়টি আলোচনায় আসেনি।

সিইসি বলেন, স্পিকারের কার্যালয় থেকে আনুষ্ঠানিক লিখিত রেফারেন্স পাওয়ার পরই নির্বাচন কমিশন সংবিধান ও বিদ্যমান আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম শুরু করবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});