বুধবার , ২১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে গ্যাস লিকেজে দগ্ধ তিন,পুড়ে গেছে ৮৫–৯৫ শতাংশ


অক্টোবর ২১, ২০২৬ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাঁদের শরীরের ৮৫ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। দগ্ধ ব্যক্তিরা হলেন লালচান মিয়া (৬০), তাঁর স্ত্রী নাসিমা বেগম (৫০) ও মেয়ে তানিসা আক্তার (১৬)। তাঁদের তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।

বুধবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকার মুদাফায় এ ঘটনা ঘটে। দগ্ধ তিনজনকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, লালচান মিয়ার শরীরের ৯৫ শতাংশ, তানিসা আক্তারের ৮৬ শতাংশ এবং নাসিমা বেগমের ৮৫ শতাংশ পুড়ে গেছে। তাঁদের সবার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। হাসপাতাল সূত্রে জানা গেছে, লালচান মিয়া ও নাসিমা বেগমকে জরুরি বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মেয়ে তানিসাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সকালে নাসিমা বেগম রান্না করতে গেলে গ্যাস লিকেজ থেকে ঘরে আগুন ধরে যায়। এতে একই পরিবারের তিনজন দগ্ধ হন। টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, বুধবার সকাল ৬টা ৫ মিনিটের দিকে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। পরে স্থানীয়ভাবে আগুন নিভিয়ে ফেলা হয়েছে বলে জানানো হলে ইউনিট দুটি স্টেশনে ফিরে আসে। তবে দগ্ধ হওয়ার বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});