বুধবার , ২১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে মোবাইল টাওয়ারের তার চুরি, নেটওয়ার্ক বিপর্যয়ের শঙ্কা


অক্টোবর ২১, ২০২৬ ১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও গুইমারায় রবি ও টেলিটকের মোবাইল টাওয়ারের গুরুত্বপূর্ণ তার কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে কয়েকটি এলাকায় মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ার পাশাপাশি হাজারো গ্রাহকের দুর্ভোগের আশঙ্কা দেখা দিয়েছে।

বুধবার (২১ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে মাটিরাঙ্গা উপজেলার গোমতী ইউনিয়নের শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় খাগড়াছড়ি ৪৫ নম্বর টেলিটক টাওয়ারের তার কেটে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। একই রাতে গুইমারার বাইল্যাছড়ি বুধং পাড়ায় মাটিরাঙ্গা ০৩ নম্বর রবি-টেলিটকের যৌথ টাওয়ারের তারও কেটে নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা টাওয়ার দুটির বেশ কিছু গুরুত্বপূর্ণ তার কেটে নিয়ে যায়। এতে শান্তিপুরের টাওয়ার দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত মেরামত করা না হলে যেকোনো সময় নেটওয়ার্ক বন্ধ হয়ে আশপাশের বিস্তীর্ণ এলাকার গ্রাহকেরা মোবাইল সেবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারেন।

অন্যদিকে, বাইল্যাছড়ি বুধং পাড়ার যৌথ টাওয়ারের তার কাটার ঘটনায় ইতোমধ্যে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানা গেছে। এতে এলাকার বিপুলসংখ্যক মানুষ ভোগান্তিতে পড়েছেন।

ঘটনাগুলোতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি টাওয়ারগুলোর নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

খাগড়াছড়িতে টেলিটকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী মো. ফারুক হোসেন আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। তবে মাটিরাঙ্গা থানায় আইনি সহায়তা চাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, গুইমারা থানার ওসি মো. সরোয়ার্দী জানান, বুধং পাড়ার টাওয়ারটির মালিক রবি নেটওয়ার্ক কোম্পানি হলেও টেলিটকসহ একাধিক মোবাইল অপারেটর এটি ব্যবহার করে। ঘটনাস্থল পরিদর্শনে তারগুলো অভ্যন্তরীণ কোনো কারণে কাটা হয়ে থাকতে পারে বলে প্রতীয়মান হয়েছে। তবে এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});