বুধবার , ২১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১২ মৃত্যু: অজ্ঞাত চালকদের বিরুদ্ধে মামলা


অক্টোবর ২১, ২০২৬ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় অজ্ঞাতপরিচয় দুই চালককে আসামি করে মামলা করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে বড়াইগ্রাম থানায় মামলাটি করেন বনপাড়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আকবর হোসেন। মামলাটি তদন্ত করবে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে নাটোর-পাবনা মহাসড়কে বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। বরগুনা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী আরপি স্পেশাল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলসহ দুর্ঘটনার পর ১২ জন নিহত হন এবং আহত হন আরও ৩২ জন।

নিহত ব্যক্তিদের মধ্যে ট্রাকের চালক আবুল কালাম আজাদ (৩২) ও বাসের সুপারভাইজার সোহেল রানা (৩৬) রয়েছেন। দুর্ঘটনার সময় সোহেল রানা বাসটি চালাচ্ছিলেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর রাতে পুলিশ বাদী হয়ে সড়ক নিরাপত্তা আইনে মামলাটি করে। এতে দুই পরিবহনের অজ্ঞাতপরিচয় চালকদের আসামি করা হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, হতাহত ব্যক্তিরা বিভিন্ন জেলার বাসিন্দা। তাঁদের স্বজনদের কেউ বাদী হয়ে মামলা করার জন্য থানায় আসেননি। এ কারণে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ঘটনার তদন্ত চলছে। তদন্তে আসামিদের শনাক্ত করা গেলে এবং তাঁরা জীবিত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার রাতে মামলাটি নিবন্ধিত হয়েছে বলে নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});