বুধবার , ২২ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

ঢাকা ইনফো২৪
জুলাই ২২, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফজলুল হক বেপারি (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

বুধবার (২২ জুলাই) দুপুরে টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় হাইটেক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এই ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ হেফাজতে নিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে পুলিশ। 

নিহত ফজলুল হক বেপারি গাজীপুর জেলার কাপাসিয়া থানার চিনাডুলি গ্রামের মৃত আব্দুল মতিন বেপারির ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার বেলা এগারোটার দিকে ওয়ার্কশপে বিদ্যুতের কাজ করছিলেন বৃদ্ধ ফজলুল হক বেপারি। এসময় অসাবধানতা বসত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে তার পেটে ও কোমরে গুরুতর আঘাত পান বৃদ্ধ ফজলুল হক। পরে ওয়ার্কসপ কর্মচারী ও স্থানীয় দোকানদাররা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});