বৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ঢাকা ইনফো২৪
মার্চ ২৬, ২০২৬ ৮:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডি জি এফ আই)–কে রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার, কথিত জঙ্গি নাটকের সঙ্গে সম্পৃক্ততা, দুর্নীতির মাধ্যমে জলসিঁড়ি আবাসন প্রকল্পের শতকোটি টাকা আত্মসাৎ, ‘আয়না ঘর’–এর পরিকল্পনাকারী হিসেবে ভূমিকা এবং সজীব ওয়াজেদ জয়ের প্রভাব ব্যবহার করে হাজার কোটি টাকা অবৈধভাবে অর্জনের অভিযোগে লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসে অবস্থিত তার বাসা থেকে তাকে আটক করা হয়। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, তাকে হেফাজতে নেওয়া হয়েছে, বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে, গত বছরের মে মাসে দুর্নীতি দমন কমিশনের আবেদনের পর আদালত শেখ মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানা খালেদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন। আবেদনে উল্লেখ করা হয়, তার বিরুদ্ধে অবৈধভাবে শেয়ার ব্যবসা, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলমান রয়েছে।

নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়েছে, ডি জি এফ আইয়ের সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদের বিরুদ্ধে অবৈধভাবে শেয়ার ব্যবসা করাসহ ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধান চলমান। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদ্বয় দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।