মঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তোপের মুখে বড় সিদ্ধান্ত ফিফার, বিশ্বকাপের মাঝপথেই পাল্টে গেল নিয়ম

ঢাকা ইনফো২৪
জুন ১৬, ২০২৬ ১১:১৯ অপরাহ্ণ
Link Copied!

চলমান ফুটবল বিশ্বকাপের সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের স্প্যানিশ ভাষায় কথা বলায় বাধা দিয়ে বড় ধরনের সমালোচনার মুখে পড়েছিল ফিফা। ভিনিসিয়ুস জুনিয়র, আশরাফ হাকিমি বা ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের মতো তারকারা স্প্যানিশ ভাষায় উত্তর দিতে চাইলেও তাদের থামিয়ে ইংরেজিতে বলার অনুরোধ করা হচ্ছিল—এমন দৃশ্য নিয়ে গত কয়েক দিন ধরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত দর্শকদের সেই চাপের মুখে নিয়ম বদলেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’র এক প্রতিবেদনে জানানো হয়েছে, এখন থেকে সব সংবাদ সম্মেলনে স্প্যানিশ ভাষায় কথা বলার অনুমতি থাকবে। শুধু তাই নয়; সংবাদমাধ্যম, খেলোয়াড়  ও কোচদের সুবিধার্থে প্রতিটি সংবাদ সম্মেলনে একজন করে স্প্যানিশ অনুবাদক (ট্রান্সলেটর) রাখার ঘোষণা দিয়েছে ফিফা। পাশাপাশি, ফিফার নিজস্ব অ্যাপেও স্প্যানিশ থেকে অনুবাদের ফিচারটি দ্রুত চালু করা হবে।

এবারের বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মেক্সিকো। মেক্সিকোর প্রতি সম্মান ও সৌজন্যবোধ থেকেই ফিফা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আগে নিয়ম ছিল, কেবল যে দলের মূল ভাষা স্প্যানিশ, তারাই এই ভাষায় কথা বলতে পারবে। কিন্তু সাম্প্রতিক বিতর্কের পর ফিফা বুঝতে পেরেছে, এই কঠোরতা ফুটবলের বৈশ্বিক আমেজের সঙ্গে মানানসই নয়। নতুন নিয়মে এখন সব ম্যাচেই স্প্যানিশ ভাষার উপস্থিতি নিশ্চিত করা হবে। 

ফিফা এও জানিয়েছে, এই পরিবর্তনটি পুরোপুরি কার্যকর করতে কয়েকদিন সময় লাগতে পারে, তবে এখন থেকে স্প্যানিশ ভাষার ব্যবহারকে অগ্রাধিকার দেওয়া হবে। ফিফার এই ইউ-টার্ন ফুটবল মহলে প্রশংসিত হচ্ছে। সাম্প্রতিক সব বিতর্কের পর ফিফার সামনে এর চেয়ে বাস্তবসম্মত আর কোনো বিকল্প ছিল না বলেই মনে করছেন বিশ্লেষকরা।

এখন থেকে মাঠের লড়াইয়ের পাশাপাশি সংবাদ সম্মেলনগুলোতেও স্প্যানিশ ভাষার স্বতঃস্ফূর্ত উপস্থিতি নিশ্চিত হলো—যা বিশ্বকাপের বৈচিত্র্যকে আরও বাড়িয়ে তুলবে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।