বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দেশের বাজারে এলো এসারের নতুন ২৭-ইঞ্চি আলট্রা স্লিম WQHD মনিটর

ঢাকা ইনফো২৪
জুলাই ৩০, ২০২৬ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

দেশের বাজারে এলো এসারের নতুন ২৭-ইঞ্চি আলট্রা স্লিম WQHD মনিটর

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৫:৩৬ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে এসেছে নতুন এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর। 

আধুনিক ডিজাইন, উন্নত ডিসপ্লে প্রযুক্তি এবং উচ্চ রিফ্রেশ রেটের সমন্বয়ে তৈরি এই ২৭-ইঞ্চি মনিটরটি অফিস, কনটেন্ট ক্রিয়েশন, মাল্টিমিডিয়া এবং ক্যাজুয়াল গেমিং সব ধরনের ব্যবহারকারীর জন্য একটি চমৎকার সমাধান।

নতুন এই মনিটরে রয়েছে 27-ইঞ্চি ডব্লিউকিএইচডি আইপিএস ডিসপ্লে যার রেজ্যুলুশন ২৫৬০×১৪৪০ পিক্সেল। ফলে এটি ফুল এইচডি’র তুলনায় আরও বেশি ডিটেইল ও প্রাণবন্ত ছবি উপস্থাপন করে। ১৪৪ হার্জ রিফ্রেশ রেট এবং ১ মিলিসেকেন্ড  রেসপন্স টাইম নিশ্চিত করে স্মুথ ভিজ্যুয়াল পারফরম্যান্স, ফলে দ্রুতগতির ভিডিও, গেমিং কিংবা মাল্টিটাস্কিং হবে আরও স্বাচ্ছন্দ্যময়।

মনিটরটিতে এসার ভিশন কেয়ার বা আই কেয়ার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা দীর্ঘ সময় কাজ বা বিনোদনের সময় চোখের ক্লান্তি কমাতে সহায়তা করে। এছাড়াও এতে রয়েছে ২টি এইচডিএমআই, ভিজিএ পোর্ট এবং বিল্ট-ইন 1W × 2 স্পিকার, যা অতিরিক্ত স্পিকারের প্রয়োজন ছাড়াই দৈনন্দিন ব্যবহারে সুবিধা প্রদান করে। আকর্ষণীয় আলট্রা স্লিম হোয়াইট ডিজাইনের এই মনিটরটি যেকোনো আধুনিক অফিস বা হোম ডেস্ক সেটআপে যোগ করবে প্রিমিয়াম লুক। 

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর এখন দেশের সকল স্মার্ট অনুমোদিত ডিলার, শোরুম এবং অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। ৩ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ মনিটরটির খুচরা মূল্য ৩০,০০০ টাকা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});