মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দেশে ফিরে উষ্ণ অভ্যর্থনা পেলেন আর্জেন্টাইন ফুটবলাররা

ঢাকা ইনফো২৪
জুলাই ২১, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

দেশে ফিরে উষ্ণ অভ্যর্থনা পেলেন আর্জেন্টাইন ফুটবলাররা

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৯:৪৫ পিএম   (ভিজিট : ০)

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে হারের পর দেশে ফিরেছেন আর্জেন্টিনার ফুটবলাররা।

X

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে হারের পর দেশে ফিরেছেন আর্জেন্টিনার ফুটবলাররা।

পুরোপুরি নিষ্প্রভ থেকে বিশ্বকাপ ফাইনালে হারলেও দেশে ফিরে ভক্তদের উষ্ণ অভ্যর্থনা পেয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। আনুষ্ঠানিক কোনো উদ্েযাগ ছিল না, তবে স্বতঃস্ফূর্তভাবে হাজারো ভক্ত বরণ করে নিয়েছেন গত দুই আসরের ফাইনালিস্টিদের।

নিউ ইয়র্কে ভীষণ হতাশার ফাইনালে স্পেনের বিপক্ষে লড়াই করতে পারেনি আর্জেন্টিনা। পুরোপুরি রক্ষণাত্মক খেলা দলটি অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে হারে ১-০ ব্যবধানে। গোল স্রেফ একটি হলেও ম্যাচে স্পেনের দাপট ছিল অনেক বেশি।

বিমান থেকে নেমে লাল গালিচা সংবর্ধনা পান কোচ লিওনেল স্কালোনি, অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্দিরা। দলের সঙ্গে আসেননি অধিনায়ক লিওনেল মেসি, রদ্রিগো দে পল, ফাইনালে লাল কার্ড দেখা এন্সো ফের্নান্দেস, লাউতারো মার্তিনেস, হুলিয়ান আলভারেস, খেরোনিমো রুলি, নিকো পাহ, ক্রিশ্চিয়ান রোমেরো, নাউয়েল মলিনা ও হুয়ান মুসো।

কোচ ও স্টাফদের সঙ্গে দেশে ফেরেন বাকি ১৬ ফুটবলার। পুলিশের একটি বড় দলের পাহারায় ছাদ খোলা বাসে করে লিওনেল আন্দ্রেস মেসি মাঠে পৌঁছায় দল। রাস্তায় ও মাঠে তাদের অপেক্ষায় ছিলেন প্রচুর ভক্ত। তারা নেচে, গেয়ে ও পতাকা উড়িয়ে দলের প্রতি জানান অকুণ্ঠ সমর্থন।

এক বিবৃতিতে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। মাঠে সব খেলোয়াড় সমর্থন অনুভব করেছে এবং প্রতিনিধি দলের সবাই এমন জাতির প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত যারা কখনও আমাদের ওপর বিশ্বাস রাখা ও সমর্থন করা বন্ধ করেনি। টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য শেষ ফল যথেষ্ট ছিল না, তবে এটি আবারও নিশ্চিত করেছে, এই বন্ধন যে কোনো ফলাফলের ঊর্ধ্বে।”

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});