সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নাটোরে ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ চালক নিহত


সেপ্টেম্বর ২১, ২০২৬ ৮:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

নাটোরে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ইউনুস আলী মেডিকেল কলেজের অ্যাম্বুলেন্স চালক স্বপন চন্দ্র নিহত হয়েছেন।

নাটোরের চাঁদপুর বাজারের পাশে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত স্বপন চন্দ্রের বাড়ি বগুড়া জেলার শেরপুর উপজেলায়। পুলিশ ও স্থানীরা জানা যায়, ইউনুস আলী মেডিকেল কলেজের একটি অ্যাম্বুলেন্স রাজশাহী থেকে ফেরার পথে চাঁদপুর বাজার সংলগ্ন মহাসড়কে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই চালক স্বপন মারা যান। ​ ঘটনার পরপরই স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন। দুর্ঘটনার ফলে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ​ নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তার হামিদ জানান, "খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালকের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠিয়েছে।" ​পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, "দুর্ঘটনার পর পুলিশ মহাসড়ক পরিষ্কার করে যানবাহন চলাচল স্বাভাবিক করেছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় নেওয়া হচ্ছে। ঘাতক ট্রাকের কাউকে এখনও আটক করা যায়নি, তবে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});