রবিবার , ৩১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

‘পদত্যাগপত্র ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছেন শেখ হাসিনা’

ঢাকা ইনফো২৪
মে ৩১, ২০২৬ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি পদত্যাগপত্র লিখেছিলেন, তবে সেটি জমা দিতে না পেরে নিজের ভ্যানিটি ব্যাগে করে সঙ্গে নিয়ে যান বলে দাবি করেছেন, দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী ।

রোববার (৩১ মে) ইউটিউবভিত্তিক প্ল্যাটফর্ম ‘দ্য পোস্ট’-এ এক আলোচনায় তিনি এ কথা বলেন।

মতিউর রহমান চৌধুরীর ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনা তিন পৃষ্ঠার একটি পদত্যাগপত্র প্রস্তুত করেছিলেন। ওই চিঠিতে তিনি দেশের জন্য নিজের বিভিন্ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে শেষাংশে পদত্যাগের সিদ্ধান্তের কারণ লিখেছিলেন। তবে পরিস্থিতির কারণে তিনি তা আনুষ্ঠানিকভাবে জমা দিতে পারেননি।

তিনি আরও দাবি করেন, পদত্যাগপত্রটি টাইপ করার দায়িত্ব বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) একজন কর্মীর ওপর ছিল। কিন্তু সময়ের স্বল্পতার কারণে সেটি সম্পন্ন করা সম্ভব হয়নি।

মতিউর রহমান চৌধুরীর বক্তব্য অনুযায়ী, সে সময় গণভবনের আশপাশে মানুষের উপস্থিতি বেড়ে যাচ্ছিল এবং সেনাবাহিনীর পক্ষ থেকে দ্রুত স্থান ত্যাগের তাগিদ দেওয়া হচ্ছিল। ওয়াকিটকির মাধ্যমে বারবার জানানো হচ্ছিল যে, আর বেশি সময় নেই।

তিনি বলেন, তড়িঘড়ি করে বের হওয়ার সময় শেখ হাসিনা তার ভ্যানিটি ব্যাগটি চেয়ারের ওপর ফেলে গিয়েছিলেন। পরে গাড়িতে ওঠার সময় সেনাবাহিনীর এক ব্রিগেডিয়ার কর্মকর্তাকে ব্যাগটি নিয়ে আসতে বলেন।

তবে উল্লেখ্য, এসব তথ্য মতিউর রহমান চৌধুরীর ব্যক্তিগত বক্তব্য ও দাবি। এ বিষয়ে কোনো সরকারি নথি বা স্বাধীনভাবে যাচাইকৃত তথ্য এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন