শুক্রবার , ২৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তান কীভাবে ‘বট বাহিনী’ দিয়ে ইসরাইলের জনপ্রিয়তা কমাচ্ছে, জানালেন নেতানিয়াহু

ঢাকা ইনফো২৪
মে ২৯, ২০২৬ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, যুক্তরাষ্ট্রে ইসরাইলের জনপ্রিয়তা কমে যাওয়ার পেছনে পাকিস্তানভিত্তিক বট ফার্ম কাজ করছে। বৃহস্পতিবার পশ্চিম তীরে এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

নেতানিয়াহুর ভাষ্য, যেসব দেশ যুক্তরাষ্ট্র-ইসরাইল জোটকে দুর্বল করতে চায়, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে বট ফার্ম ব্যবহার করে ইসরাইলবিরোধী প্রচারণা চালাচ্ছে।

তিনি আরও বলেন, এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে এমনভাবে পোস্ট করা হয় যেন একজন সাধারণ মার্কিন নাগরিক ইসরাইলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। উদাহরণ হিসেবে তিনি বলেন, অনেক পোস্টে লেখা থাকে—‘আমি একজন খাঁটি টেক্সান, আগে ইসরাইলকে সমর্থন করতাম, এখন আর পারছি না।’ পরে অনুসন্ধানে দেখা যায়, ওই অ্যাকাউন্ট পরিচালিত হচ্ছে পাকিস্তানের কোনো বেসমেন্ট থেকে।

এই বক্তব্য এমন এক প্রেক্ষাপটে এলো যখন যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু ও ইসরাইল উভয়ের জনপ্রিয়তাই উল্লেখযোগ্যভাবে কমছে। পিউ রিসার্চ সেন্টারের এপ্রিলে প্রকাশিত সর্বশেষ জরিপ অনুযায়ী, ৬০ শতাংশ মার্কিন প্রাপ্তবয়স্ক এখন ইসরাইল সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করেন, যা গত বছর ছিল ৫৩ শতাংশ। 

পাশাপাশি ৫৯ শতাংশ মার্কিন নাগরিক বিশ্ব বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নেতানিয়াহুর ওপর আস্থা রাখেন না। ২০২৫ সালে এই সংখ্যা ছিল ৫২ শতাংশ।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন