শুক্রবার , ১৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

প্রতিকূলতার কারণে কৃষিতে আগ্রহ হারাচ্ছেন কৃষক

ঢাকা ইনফো২৪
জুন ১৯, ২০২৬ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আজমিরীগঞ্জ উপজেলার চারদিকে বোরো হাওরবেষ্টিত ইউনিয়ন বদলপুর। গাড়িতে যোগাযোগের রাস্তায় এখন অগ্রগামী এই এলাকা। গত ১১ জুনের প্রস্তাবিত বাজেট ঘোষণার খবর পৌঁছে গেছে এ ইউনিয়নের হিলালপুর গ্রামের কৃষক ওয়ারিছ মিয়ার কাছেও। অঙ্কের জটিল হিসাব-নিকাশ না বুঝলেও বাজেটের পর নানা জায়গায় খরচ বেড়ে যায়, তা বেশ ভালোই বোঝেন তিনি।

বাজেট নিয়ে জানতে চাইলে ওয়ারিছ মিয়া বাংলাদেশ বুলেটিনকে বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। দেশ বাঁচলে সরকার বাঁচবে। এ কথাটা বুঝতে হবে সব সরকারকে। দিনকে দিন নানা ছুতায় সারের দাম বেড়ে গেছে অনেক। বিদ্যুৎ থাকে না, তেলের দাম বেড়েছে। এসবেই ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা। কৃষকরা যেন ফসলের ন্যায্যমূল্য পান।”

নিজের শঙ্কার কথা জানিয়ে ওয়ারিছ বলেন, “এবার ৩০ বিঘা জমিতে ধান ও বোরো চাষ করেছি। নিজের শ্রম, শ্রমিকের টাকা ও সবশেষ বন্যার আক্রমণে খরচও ওঠেনি। আমাদের যে খরচ ওঠে না, লাভ হয় না, পরিবার নিয়ে কীভাবে বাঁচব—এসব সরকারকে ভাবতে হবে।”

নিজের গ্রাম হিলালপুরের উদাহরণ টেনে কৃষক বলেন, “প্রতিবারই সরকার নানা প্রণোদনা কৃষকদের দিয়ে থাকে। কিন্তু গত দশ বছরেও এই গ্রামের একজনও কৃষক কোনো প্রণোদনা পাননি। কত সরকার এলো-গেল, আমাদের অধিকার আমাদের কাছে পৌঁছে দেয় না।”

ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, নানা প্রতিকূলতার কারণে কৃষিতে আগ্রহ হারাচ্ছেন কৃষক। খরচ না উঠলে, লাভ না হলে কেন করবে এসব? তার ভাষ্য, “এলাকার ছেলেদের বিদেশে পাঠিয়ে দিচ্ছে এখানকার কৃষক পরিবারগুলো। কারণ দেশে থাকলে খেয়ে-পরে থাকা কঠিন হয়ে পড়েছে। ভালো পড়াশোনা করানো যাবে না। তাই সুন্দর ভবিষ্যতের আশায় কৃষিকাজ ছেড়ে কেউ বিদেশ যাচ্ছেন, কেউ চাকরি-বাকরি করছেন, গ্রাম ছাড়ছেন।”

“এবারের বাজেটে কৃষিপণ্য চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি ও ভোজ্য তেলের ওপর উৎসে কর কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করা হয়েছে। এ তথ্য জানানো হয় কৃষক ওয়ারিছ মিয়াকে। তার প্রতিক্রিয়া, ‘এসব হিসাব-নিকাশ বুঝি না। কৃষিমন্ত্রী ও বিদ্যুৎমন্ত্রীর কাছে আহ্বান, কৃষিকাজে খরচ বেড়েছে। সারের দাম যেন না বাড়ানো হয়, তেলের দাম যাতে না বাড়ে, বিদ্যুৎ যাতে নিরবচ্ছিন্ন থাকে—এটাই প্রত্যাশা।’”

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});