মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

‘প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর দুই দেশের সম্পর্কের গভীর প্রতিফলন’

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রচার করেছেন, যা দুই দেশের সম্পর্কের গভীরতার প্রতিফলন।

মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে পিআইডির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, আসিয়ানের (এএসইএএন) সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা বাড়াতে বর্তমান সরকার অত্যন্ত আগ্রহী এবং এ ক্ষেত্রে মালয়েশিয়ার সমর্থন পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মালয়েশিয়া সফরে ডিজিটাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর, হালাল শিল্প, শিক্ষা, পর্যটন, দক্ষতা উন্নয়ন, জ্বালানি, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাসহ বিভিন্ন খাতে অগ্রগতির ভিত্তি তৈরি হয়েছে। রোহিঙ্গা সংকট সমাধানেও মালয়েশিয়ার সম্পৃক্ততা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হবে বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরে তিনি জানান, বর্তমানে সরকারি গুদামে ২১ লাখ ২১ হাজার ৫৯৮ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে, যা নিরাপদ মজুদের চেয়ে প্রায় ৭ লাখ ৭১ হাজার মেট্রিক টন বেশি। মে মাসে ২ হাজার ৩৭৪টি খাদ্য নমুনা পরীক্ষা করে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে রাজস্ব আদায় ৩ লাখ ৬০০ কোটি টাকায় পৌঁছেছে, যা অতীতের সব রেকর্ড অতিক্রম করেছে।

তিনি জানান, দেশের সব জেলা রেল যোগাযোগের আওতায় আনতে শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও লক্ষ্মীপুরে নতুন রেলপথ স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, বর্ষা মৌসুম শেষে সেপ্টেম্বর বা অক্টোবর থেকে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচন শুরু হতে পারে। নির্বাচন শুরু হওয়ার পরবর্তী এক বছরের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে।

সড়ক নিরাপত্তা জোরদারে সব গণপরিবহণে জিপিএস সংযুক্তি বাধ্যতামূলক করার সিদ্ধান্তের কথাও জানান তিনি। একই সঙ্গে দেশের নদী ও খাল খননের ১৮০ দিনের কর্মসূচির ৭৫ শতাংশ কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে বলেও উল্লেখ করেন।

তিনি আরও জানান, গণমাধ্যম খাতের অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি স্বাধীন মিডিয়া কমিশন গঠনের বিষয়ে নীতিগত ঐকমত্য তৈরি হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ ও তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসিন।

 

 

 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন