বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ফেনীতে আজ প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি


অক্টোবর ১, ২০২৬ ৯:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

মুহুরী ও কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন করতে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি পরশুরাম ও ফুলগাজীতে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অনুষ্ঠানস্থলে মঞ্চ নির্মাণ ও সাজসজ্জার পাশাপাশি বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা ও অবকাঠামোগত কাজ শেষ করা হচ্ছে। সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছে প্রশাসন।

প্রধানমন্ত্রীর দিনব্যাপী সফরে মুহুরী-কহুয়া প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধনের পাশাপাশি সোলার বিদ্যুৎ, কৃষক ও পরিবারভিত্তিক সহায়তাসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। অনুষ্ঠানস্থল ও আশপাশের সড়কে যান চলাচল এবং নিরাপত্তা ব্যবস্থাপনায়ও বিশেষ নজর দেওয়া হয়েছে।

দুপুরে পরশুরামের খেয়াঘাট-মুহুরী ব্রিজ এলাকায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসনের প্রথম পর্যায়ের কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

বন্যা ও নদীভাঙনে দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত এ অঞ্চলের মানুষের কাছে প্রকল্পটি গুরুত্বপূর্ণ। স্থানীয়দের প্রত্যাশা, প্রকল্পের পুনর্বাসন কাজ বাস্তবায়িত হলে নদীভাঙন, জলাবদ্ধতা ও বন্যার দুর্ভোগ কমবে এবং কৃষি ও জনজীবনে স্বস্তি ফিরবে।

পরে পরশুরামের পাইলট হাই স্কুল মাঠে ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});