শুক্রবার , ৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বরিশালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট ২৬

ঢাকা ইনফো২৪
মে ৮, ২০২৬ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বরিশালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে হামের উপসর্গে মারা যাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে।

শুক্রবার (৮ মে) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মৃত শিশুটির নাম সাইমুন (১৩ মাস)। সে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাসিন্দা শাকিল খানের ছেলে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাত পৌনে ২টায় শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এ নিয়ে শুধু শেবাচিম হাসপাতালেই হামের উপসর্গে ১৬ জনের মৃত্যু হলো।

শেবাচিম হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে নতুন করে হামের উপসর্গ নিয়ে ৩৩ জন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৫০ জন। বর্তমানে সেখানে ১৪০ জন চিকিৎসাধীন রয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে চলতি মাস পর্যন্ত হাসপাতালটিতে এই উপসর্গ নিয়ে ১ হাজার ৭২৬ জন রোগী চিকিৎসা নিয়েছেন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. আবদুল মুনয়েম সাদ জানান, ‘হাসপাতালটিতে প্রতিদিনই রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। বেড বা শয্যা সংকটে অনেক সময় এক বেডে দুই থেকে তিনজনকে চিকিৎসা নিতে হচ্ছে। তবে সংকট মোকাবিলায় কাজ করা হচ্ছে।’

অন্যদিকে, বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন ৪ হাজার ২৪৭ জন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});