মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বাজিতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের সংবাদ সম্মেলন

ঢাকা ইনফো২৪
জুলাই ২৮, ২০২৬ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বাজিতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের সংবাদ সম্মেলন

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৬:৪৪ পিএম   (ভিজিট : ০)

সংবাদ সম্মেলন

X

সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন আজ মঙ্গলবার বিকেল ৫ টার দিকে একটি সংবাদ সম্মেলন করেন। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাজিতপুর উপজেলা বিএনপি অধিনস্ত সকল ইউনিয়ন ও নেতৃবৃন্দকে ভ্রান্ত ধারণা দিয়ে একটি কুচক্রিমহল দলের জেলা থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটিকে না জানিয়ে তারা ইউনিয়ন পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ব্যানারে কর্মী সম্মেলন করছেন। 

তিনি বলেন, তারেক জিয়ার আগমন উপলক্ষে যারা ইউনিয়ন কর্মী সমাবেশ করছেন তারা দলের কেউ না। জেলা পর্যায়ের নেতাদেরকে না জানিয়ে এই পর্যন্ত কয়েকটি ইউনিয়নে কর্মী সম্মেলন করছেন যা দলের পরিপন্থী। 

তিনি আরও বলেন, এই কুচক্রি মহলটি দলের ভাবমূর্তি নষ্ট করছে। তিনি এই কুচক্রি মহলটির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 

তিনি বলেন, দলীয় কোনো পদ না থেকে কেউ কোনো সময় কর্মী সম্মেলন করার এখতিয়ার রাখেন না। তারা দলীয় ভাবমূর্তি নষ্ট করার জন্য পায়তারা চালাচ্ছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। এছাড়া বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওই নেতার ভালো সম্পর্ক ছিল এই কারণে যে, ঢাকায় ফ্যাসিবাদী সরকারের আমলে তিনি ভালো ভূমিকা রাখার জন্য দলের সম্মান রক্ষার্থে ধানের শীষ প্রতীক দেন এবং তিনি দলীয়ভাবে পরাজিত হয়েছে। 

বাজিতপুর-নিকলী আসনটি দলীয়ভাবে ধানের শীষের আসন। এই আসনে ধানের শীষ পরাজিত হয়েছে কিন্তু স্বতন্ত্র প্রার্থী পাশ করায় দলের সুনাম নষ্ট হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});