বৃহস্পতিবার , ১১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাসের বেপরোয়া ধাক্কায় প্রাণ হারালেন ইজিবাইক চালক

ঢাকা ইনফো২৪
জুন ১১, ২০২৬ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

পরিবারের মুখে খাবার তুলে দিতে যাত্রী নিয়ে ইজিবাইক চালাতে বের হয়েছিলেন ফেরদৌস মিয়া। কিন্তু জীবিকার সেই পথই হয়ে উঠল তার শেষ যাত্রা। গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের বেপরোয়া ধাক্কায় প্রাণ হারালেন এই ইজিবাইক চালক। গুরুতর আহত হয়েছেন এক নারী যাত্রী। মুহূর্তেই একটি পরিবারের স্বপ্ন-ভরসা থেমে গেল রক্তাক্ত সড়কে।

বৃহস্পতিবার (১১ জুন) উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের বুড়িরঘর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ফেরদৌস মিয়া (৫০) জেলার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের কিশামত দুর্গাপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে। আহত শাপলা বেগম (৩০) একই গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কয়েকজন যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইক গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বুড়িরঘর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা অরিন ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। বিকট শব্দে সড়কে ছিটকে পড়ে যান চালক ও যাত্রীরা। দুর্ঘটনার পরপরই বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কার তীব্রতায় ইজিবাইক দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান চালক ফেরদৌস মিয়া। আহত হন নারী যাত্রী শাপলা বেগম। স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

হঠাৎ এমন মৃত্যুর খবরে ফেরদৌসের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার স্ত্রী-সন্তানরা।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরওয়ার আলম খান বলেন, “দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে বেপরোয়া গতির বাসের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় একের পর এক প্রাণ ঝরছে সড়কে। ফেরদৌসের মৃত্যু সেই দীর্ঘ তালিকায় যোগ করল আরও একটি নাম।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।