রবিবার , ১০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ

বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

ঢাকা ইনফো২৪
মে ১০, ২০২৬ ১:০৭ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ। 

রোববার (১০ মে) এই স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য এই বৈশ্বিক আসরে অংশ নিতে আগামী ২৫ মে স্কটল্যান্ডের এডিনবরার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত চলবে বিশ্ব ক্রিকেটের এই মহারণ। আসন্ন এই মেগা ইভেন্টের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ।

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে খেলবে টাইগ্রেসরা। এরপর লাফবরোতে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অংশ নেবে দলটি।

আগামী ১৪ জুন এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ।

বাংলাদেশ নারী দলের স্কোয়াড:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্না আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস ও তাজনেহার।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।