মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বিশ্বাসভঙ্গের শিকার হয়েছি : ডলি সায়ন্তনী

ঢাকা ইনফো২৪
জুলাই ২৮, ২০২৬ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বাসভঙ্গের শিকার হয়েছি : ডলি সায়ন্তনী

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৪:৫২ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

দীর্ঘ দেড় বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। মূলত সন্তানের লেখাপড়া ও সুন্দর ভবিষ্যতের টানেই তিনি পাড়ি দিয়েছেন কানাডায়। প্রবাসজীবনের দেড় বছর পূর্ণ হওয়ায় ফেসবুকে আবেগঘন বার্তা দিয়েছেন এই শিল্পী।

 তিনি লিখেছেন, ‘২০২৫ সালের এই দিনটায় যেদিন নিজের প্রিয় বাংলাদেশ ছেড়ে বিদেশের পথে রওনা দিয়েছিলাম। তখন কল্পনাও করিনি, এই বিদায়টা এত দীর্ঘ হবে। ভাবিনি, বাস্তবতা মানুষকে এত কঠিন পরীক্ষার মধ্যদিয়ে নিয়ে যায়। তবে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে যেখানেই রেখেছেন, তার অশেষ রহমতে ভালো আছি। মা-বাবার দোয়া, পরিবারের ভালোবাসা আর আপনাদের শুভকামনাই আমাকে প্রতিদিন শক্তি দেয়।’

দীর্ঘ সংগীত জীবনের অভিজ্ঞতা ও জীবনের ঘাত-প্রতিঘাতের প্রসঙ্গ টেনে ডলি লিখেছেন, ‘জীবনে কখনো কারও ক্ষতি করার চেষ্টা করিনি। সবসময় মানুষের পাশে দাঁড়াতে চেয়েছি। হয়তো অনেক মানুষের কাছ থেকে কষ্ট পেয়েছি, বিশ্বাসভঙ্গের শিকার হয়েছি কিন্তু একটা জিনিস কখনো বদলায়নি আল্লাহ কখনো আমাকে নিরাশ করেননি। আজ প্রায় দেড় বছর হয়ে গেল দেশের বাইরে। আমার এই প্রবাসজীবনের সবচেয়ে বড় কারণ আমার মেয়ের পড়াশোনা, তার ভবিষ্যৎ। আপনাদের সবার কাছে শুধু একটা অনুরোধ ওর জন্য আমার জন্য দোয়া করবেন।’

দেশের প্রতি টান ও প্রবাসীদের মনের গভীর বেদনার কথা প্রকাশ করে তিনি লিখেছেন, ‘জানি না কবে আবার প্রিয় বাংলাদেশে ফিরতে পারব। মাঝে মাঝে দেশের জন্য মনটা এমনভাবে কাঁদে, যা ভাষায় প্রকাশ করা যায় না। এখন যখন কেউ বাংলাদেশ থেকে এসে দেখা করে, মনে হয় যেন একটু বাংলাদেশের গন্ধ, একটু বাংলাদেশের মাটি, একটু নিজের মানুষকে ছুঁয়ে দেখলাম।’

সবশেষে এই কণ্ঠশিল্পী লিখেছেন, ‘আমার মতো অসংখ্য প্রবাসী হয়তো এই অনুভূতিটা খুব ভালো করেই বুঝবেন। দূরত্ব যতই হোক, নিজের দেশের জন্য ভালোবাসা কখনো কমে না। আল্লাহ সবাইকে ভালো রাখুন, নিরাপদ রাখুন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমি দোয়া করি, পৃথিবীর সব প্রবাসী একদিন যেন সুস্থ-সুন্দরভাবে তাদের প্রিয় মানুষের কাছে ফিরে যেতে পারেন।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});