বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় নতুন নির্দেশনা

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ৫:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা: ভারতের ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নতুন এই নির্দেশনায় আবেদনের সময়সীমা নির্ধারণ করার পাশাপাশি মেডিকেল ভিসার ক্ষেত্রেও কঠোর নিয়মাবলি যুক্ত করা হয়েছে।

সোমবার (১৫ জুন) এক বিজ্ঞপ্তিতে আইভ্যাক জানিয়েছে, এখন থেকে পরবর্তী কার্যদিবসের অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো ঠিক তার পূর্ববর্তী কার্যদিবসে অনলাইনে প্রকাশ করা হবে।

নতুন নিয়ম অনুযায়ী, ভিসা প্রত্যাশীদের দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা মধ্যে তাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যেসব আবেদনকারী নির্দিষ্ট সময়ে সফলভাবে ওয়েবফাইল আপলোড করবেন, তাদের জন্য বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের স্লট উন্মুক্ত হবে।

আইভ্যাক স্পষ্ট জানিয়েছে যে, আপলোড করা ওয়েবফাইলটি অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের আসল পিডিএফ কপি হতে হবে। আবেদনপত্রটি কোনোভাবেই ৩০ দিনের বেশি পুরোনো হওয়া চলবে না। এ ছাড়া কোনো ধরনের পরিবর্তিত, এডিট করা বা বিকৃত ফাইল আপলোড করলে তা সরাসরি বাতিল বলে গণ্য হবে।

চিকিৎসা ভিসার ক্ষেত্রেও বিশেষ নির্দেশনা দিয়েছে আইভ্যাক। এখন থেকে মেডিকেল ভিসা পাওয়া আবেদনকারীদের অবশ্যই সেই নির্দিষ্ট হাসপাতালেই চিকিৎসা নিতে হবে, যার নাম ভিসা আবেদনে উল্লেখ ছিল এবং যার ভিত্তিতে ভিসা ইস্যু করা হয়েছে। কোনো বিশেষ কারণে হাসপাতাল পরিবর্তন করতে হলে অবশ্যই ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) পূর্ব অনুমতি নিতে হবে।

এফআরআরও-এর অনুমোদন ছাড়া হাসপাতাল পরিবর্তন করাকে ভিসা নীতিমালার গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে। এই নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট আবেদনকারীর ভবিষ্যতে ভারতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি হতে পারে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন