সোমবার , ৩ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মনোহরদীতে আপন ক্ষুদ্র ব্যাবসায়ী সমিতির লিঃ মালিকের বিরুদ্ধে ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা ইনফো২৪
আগস্ট ৩, ২০২৬ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মনোহরদীতে আপন ক্ষুদ্র ব্যাবসায়ী সমিতির লিঃ মালিকের বিরুদ্ধে ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৪:৩১ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে ‘আপন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লিমিটেড’-এর মালিক আলম হোসেনের বিরুদ্ধে প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সমিতির ভুক্তভোগী সদস্যরা।

সোমবার দুপুরে উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের শেখের বাজারে সমিতির কার্যালয়ের সামনে এ মানববন্ধন৷  অনুষ্ঠিত হয়। পরে সদস্যরা টাকা ফেরত এবং অভিযুক্তের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

অভিযুক্ত আলম হোসেন কাঁচিকাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে আলম হোসেন স্থানীয় মানুষকে ‘আপন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লিমিটেড’-এ  সদস্য করেন। বর্তমানে সমিতির প্রায় ৩০০ সদস্যের জমাকৃত অর্থের পরিমাণ প্রায় ৫ কোটি টাকা। কিন্তু গত তিন বছর ধরে সদস্যদের কোনো ধরনের লভ্যাংশ দেওয়া হচ্ছে না। 

এমনকি নিজেদের জমা টাকা ফেরত চাইতে গেলে সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয় এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়। কয়েকজন সদস্যকে মামলায় জড়িয়ে হয়রানিও করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

ভুক্তভোগীরা আরও বলেন, জীবনের সঞ্চয় সমিতিতে জমা রেখে এখন তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। অনেক পরিবারের সংসারে অশান্তি সৃষ্টি  হয়েছে। দ্রুত তাদের জমাকৃত টাকা ফেরত এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধনে সমিতির সদস্য শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন রোকন, মানিক মিয়া, আকাশ মিয়া, মাহমুদা বেগমসহ শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন।   

পরে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান এর কাছে স্বারক লিপি দেন সদস্যরা। 

তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আলম হোসেনের  মোবাইলে একাধিক কল দেওয়ার পর ও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});