রবিবার , ২১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

রায়পুরায় প্রেমিকার বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, প্রেমিকা সহ আটক ৩

ঢাকা ইনফো২৪
জুন ২১, ২০২৬ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

ওয়ালিদ হাসান

ওয়ালিদ হাসান

নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁন্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর গ্রামে তিনদিন নিখোঁজ থাকার পর ওয়ালিদ হাসান (১৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার নেপথ্যে কারন হিসেবে স্থানীয়ভাবে প্রেমঘটিত তথ্য বেরিয়ে এসেছে। 

শনিবার (২০ জুলাই) দিবাগত রাতে বাহেরচর মধ্যপাড়া গ্রামের জাকির মিয়ার বসতঘরের ভেতর ওয়ালিদকে শ্বাসরোধ করে হত্যা করার পর লাশ উঠানে ফেলে রাখা হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পরে রাতে পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে। 

অভিযোগ উঠেছে, ওয়ালিদকে হত্যার পর তার মরদেহ কাপড়ে মুড়িয়ে গুম করার চেষ্টা করা হচ্ছিলো। এসময় স্থানীয়রা টের পেয়ে ৩ নারীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে। 

নিহত ওয়ালিদ হাসান ওই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। প্রাথমিক সুরতহালে তার গলায় কালো দাগের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে তাকে গলায় ইলেকট্রিক তার পেঁচিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ উঠেছে, বাহেরচর মধ্যপাড়া গ্রামের জাকির মিয়া, তার স্ত্রী ফরিদা আক্তার ও দুই মেয়ে মিন্নি ও প্রাণার বিরুদ্ধে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির মিয়ার মেয়ে প্রাণা আক্তার (১৭) এর সাথে ওয়ালিদ হাসানের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গত তিনদিন যাবত নিখোঁজ ছিলো ওয়ালিদ। প্রেমের সম্পর্কের জেরে গত রাতে জাকির মিয়ার বাড়ির লোকজনের হাতে ওয়ালিদ নৃশংসভাবে খুন হন। ঘটনার পর থেকেই বসতবাড়ির মালিক ও মেয়ের বাবা জাকির মিয়া পলাতক রয়েছেন। তবে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে এবং জিজ্ঞাসাবাদের জন্য মূল অভিযুক্ত প্রেমিকা প্রাণা আক্তার (১৭), তার মা ফরিদা আক্তার (৪০) সহ ৪ জনকে আটক করা হয়েছে। 

রায়পুরা থানার উপপরিদর্শক নাজমুল হাসান বলেন, ঘটনার খবর পেয়ে থানার ওসি সহ পুলিশ সদস্যরা উপস্থিত হলে লাশ পড়ে থাকতে দেখি এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন