শুক্রবার , ৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

শেরপুরে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকা ইনফো২৪
মে ৮, ২০২৬ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

শেরপুরে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে ৩০ পিস ইয়াবাসহ আব্দুল মান্নান (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ধুনটমোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল মান্নান বগুড়া সদর উপজেলার দিঘলকান্দি গ্রামের আব্দুল করিমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে বগুড়া শহর থেকে ইয়াবা সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিলেন। শুক্রবার সন্ধ্যায় তিনি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে শেরপুর উপজেলার ধুনটমোড় এলাকায় অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসান সঙ্গীয় ফোর্সসহ তাকে চ্যালেঞ্জ করেন। পরে তার দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মান্নানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, এলাকার মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});