Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

রুশ হামলায় ইউক্রেনে নিহত ২, আহত ৮

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৩, ২০২৬ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রুশ হামলায় ইউক্রেনের দনিপ্রো শহরে দুজন নিহত হওয়ার পাশাপাশি আটজন আহত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৩এপ্রিল) স্থানীয় কর্তৃপক্ষের বরাতে  এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

গভর্নর ওলেক্সান্ডার হানজা টেলিগ্রামে জানান, নিহতের সংখ্যা দুই এবং আহত আটজন। এ ছাড়া একজন এখনো নিখোঁজ রয়েছেন। এর আগে এক পোস্টে তিনি জানান, আহতদের মধ্যে ৯ ও ১৪ বছর বয়সী দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো বলেন, হামলায় একটি অ্যাপার্টমেন্ট ভবন, একটি দোকান এবং একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। চার বছর ধরে চলা এই যুদ্ধে মস্কো প্রায় প্রতি রাতেই ইউক্রেনে শত শত ড্রোন হামলা চালাচ্ছে। এর জবাবে কিয়েভও নিয়মিত রাশিয়ার ভেতরে হামলা চালিয়ে যাচ্ছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত লাখো মানুষ নিহত এবং কোটির বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এটিকে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।