Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

ডা. জিয়াউদ্দিন হায়দার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হওয়ায় ঝালকাঠির ভীমরুলীতে প্রার্থনা

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৮, ২০২৬ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে ড. জিয়াউদ্দিন হায়দার নিয়োগ পাওয়ায় ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলী মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়েছে ।

রবিবার (২৬ এপ্রিল) বিকালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্ট ও বাংলাদেশ পূজা ফ্রন্ট ঝালকাঠি জেলা শাখার যৌথ উদ্যোগে মন্দিরে এ বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। ‎ এতে সর্বস্তরের সনাতন ধর্মের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহবায়ক শামীম তালুকদার,
ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্য‌াড. মোঃ আককাস সিকদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্ট ঝালকাঠি জেলা শাখার আহবায়ক কনিকা ঘোষ, সিনিয়র যুগ্ম-আহবায়ক প্রিন্স মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পদক অলোক সাহা, কীর্ত্তিপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ভবেন্দ্রনাথ হালদার, পূজা উদযাপন ফ্রন্টের জেলা শাখার আহবায়ক সুশান্ত কুমার সোম, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্ট জেলা শাখার যুগ্ম-আহবায়ক অমিত রায়, প্রমুখ।

এসময় দেশ ও জাতীর মঙ্গল কামনা বিশেষ প্রার্থনা করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ও নব নিযুক্ত স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ভিমরুলী বাজার কমিটির সভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রেন্ড ঝালকাঠি জেলা শাখার সদস্য পুলক হালদার।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।