Dhakainfo24
ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৯, ২০২৬ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

পুষ্টি বৈষম্যের দিন শেষ,স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আজ ২৯ এপ্রিল সকাল ১০টায় স্বাস্থ্য কনফারেন্স রুমে জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের আয়োজনে ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা জাতীয় পুষ্টি কমিটির সভাপতি মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মানস ভট্টাচার্য এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা জাতীয় পুষ্টি কমিটির সসদ্য সচিব ডা: রায়হান ইসলাম শোভন,মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান ও সাধারন সম্পাদক তারিকুল ইসলাম রাজু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: বিস্মদেব মন্ডল,বীর মুক্তিযোদ্ধা দিনেশ চন্দ্র মন্ডল, ডা: সোহরাব হোসেন কোবাদ ও মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া।
অনুষ্ঠানে জাতীয় পুষ্ঠি সপ্তাহ উপলক্ষে তৃতীয় শ্রেনী হতে ৫ম শ্রেনী পর্যন্ত ও ৬ষ্ঠ হতে ১০ম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন ও ৬ষ্ঠ শ্রেনী হতে ৮ম শ্রেনী পর্যন্ত কুইজ এবং ৯ম শ্রেনী হতে ১০ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতা বিজয়দের মধ্যে অনুষ্ঠানের সভাপতি মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা জাতীয় পুষ্টি কমিটির সভাপতি মাহমুদ আশিক কবির পুরস্কার প্রদান করা হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।