শনিবার , ২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির সভাপতি সুজা, সাধারণ সম্পাদক আলমোতাসিন নির্বাচিত

ঢাকা ইনফো২৪
মে ২, ২০২৬ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি কুড়িগ্রাম জেলা ইউনিটের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রাম সদর এলএসডি কার্যালয়ে আলোচনার মাধ্যমে জেলার কর্মরত খাদ্য পরিদর্শক মন্ডলীর সকল সদস্যগণের সম্মতিক্রমে ২০২৬-২০২৮ খ্রি. ৩ (তিন) বছর মেয়াদী কমিটি গঠন করা হয়।

এসময় কমিটিতে খাদ্য পরিদর্শক সুজা আহাম্মেদ’কে সভাপতি ও উপ-খাদ্য পরিদর্শক মোঃ আলমোতাসিন বিল্লাহকে সাধারণ সম্পাদক এবং খাদ্য পরিদর্শক মোঃ আশরাফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।

অনুষ্ঠানে খাদ্য পরিদর্শক মোঃ মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য পরিদর্শক মোঃ মাইদুল ইসলাম এবং মোঃ আরিফ হোসেন। এছাড়াও অন্যান্য খাদ্য পরিদর্শক, উপ-খাদ্য পরিদর্শক ও সরকারি উপ-খাদ্য পরিদর্শক সহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক’কে নির্বাচিত করায় খাদ্য পরিদর্শক, উপ-খাদ্য পরিদর্শক ও সহকারি উপ-খাদ্য পরিদর্শক সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা। এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।