ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ দখলদারের কাছ থেকে ১ একর ৩৪ শতাংশ সরকারি খাসজমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
৬ মে ২০২৬ রোজ মঙ্গলবার উপজেলার চাপরতলা ইউনিয়নের তারাউল্লা মৌজায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত জমিটি ১নং খাস খতিয়ানভুক্ত সরকারি সম্পত্তি। যা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি সম্পত্তি রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত জমিতে লাল নিশান টানিয়ে দেওয়া হয় এবং জমিটি সরকারের নিয়ন্ত্রণে আনা হয়।
সরকারি খাসজমি অবৈধ দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।